জীব বিজ্ঞানের ধারণা


জীবন সম্পর্কিত বিজ্ঞানকে জীববিজ্ঞান বলে । আমরা জানি এই পৃথিবীতে যাদের প্রাণ আছে তারা জীব এবং যাদের প্রাণ নেই তারা জড় ।  পৃথিবীর সকল পদার্থকে এই দুটি ভাগে ভাগ করা গেলেও বিজ্ঞানের সূক্ষ্মবিচারে কোথায় জড় পদার্থের শেষ আর কোথায় জীবের শুরু তা নির্ণয় করা বেশ মুশকিল । একটি গাছ যা কিনা জীব আবার ওই গাছের কাঠের তৈরি চেয়ার, টেবিল জড় পদার্থ । এ কারণে জীববিজ্ঞানকে সঠিকভাবে জানতে হলে পদার্থবিজ্ঞান ও রসায়ন এর ধারণা থাকা জরুরি কারণ এগুলো জড়জগত কে নিয়ন্ত্রণ করে ।


আসলে জীবনকে বলা যেতে পারে অনেক গুলো জড় পদার্থের সমষ্টি, যেখানে ভিন্নধর্মী কিছু বৈশিষ্ট্য বিদ্যমান বিষয়টি অনেকটা হাইড্রোজেন ও অক্সিজেন এর সমন্বয়ে পানি তৈরি হওয়ার মতো। পানি হাইড্রোজেন এবং অক্সিজেন এর সমন্বয়ে তৈরি হলেও অক্সিজেন বা হাইড্রোজেন এর কোন বৈশিষ্ট্য তার মধ্যে থাকে না, ঠিক তেমনি অনেক গুলো জড় পদার্থের সমন্বয়ে একটি জীবন গঠিত হলেও তার ভিতরে এমন কিছু নতুন ধরনের বৈশিষ্ট্য উদ্ভব হয় যা তাঁর জড় গাঠনিক উপাদান গুলোর মাঝে ছিল না।


Comments